অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

ওটিটিতে মুক্তি পাচ্ছে দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’ আগামীকাল বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে । দীপংকর দীপন নির্মিত এ সিনেমাটি ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে। সারা দেশের সব মোবাইল, কম্পিউটার ও টিভিতে টফি অ্যাপ দিয়ে ‘অন্তর্জাল’ সিনেমাটি বিনা মূল্যে দেখতে পারবে দর্শক।

বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটাকে মোকাবিলায় দেশের কয়েকজন তরুণের দুঃসাহসিক লড়াই-এর গল্প দেখা যাবে ‘অন্তর্জাল’ সিনেমায়।

শাহরুখের ‘ডাঙ্কি’ একইদিনে বাংলাদেশে সিনেমা হলেও মুক্তি

যে লড়াই এ তারা ইন্টারনেটের মাধ্যমে অদৃশ্য শক্তির তৈরি বিভিন্ন সামাজিক সংকটের সমাধান করে। সর্বোপরি, অপশক্তির হুমকি থেকে প্রিয় দেশকে উদ্ধার করতে তাদের দৃঢ়তা ও সংকল্পকে ফুটিয়ে তুলা হয়েছে এই সিনেমাতে।

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়া এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, রওনক হাসান, কিটো ভাই প্রমুখ।

প্রেমিকার মৃত্যুর দায় স্বীকার ‘পুষ্পা’ অভিনেতার

‘অন্তর্জাল’ পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। চলতি বছরের ২২শে সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে ‘অন্তর্জাল’ প্রথম মুক্তি পায়।

টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহম্মদ আবুল খায়ের চৌধুরী, বলেন, ‘টফিতে আমরা দর্শকদের নতুন ও উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দেশের অন্যতম অনলাইন বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে, বিজয় দিবসের ঠিক পরেই টফিতে দেশের প্রথম সাইবার-থ্রিলার চলচ্চিত্রটি মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত।

Antarjal | অন্তর্জাল | Official Trailer

আমি আশাবাদী যে, সকল বয়সের দর্শকেরা ‘অন্তর্জাল’ সিনেমাটি পছন্দ করবেন। আধুনিক প্রযুক্তিগত থিম ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের রূপকল্পের সঙ্গেও এই সিনেমার গল্পটি প্রাসঙ্গিক।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।