অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

২০০৪ সালের পরে সাউথইস্ট ব্যাংকে নতুন চেয়ারম্যান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

২০০৪ সালের পরে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। আজ (২৯ শে সেপ্টেম্বর) সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ কাশেম। তিনি সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। ২০২২ সালে পরিচালক পদ থেকে বাদ পড়েছিলেন তিনিসহ তিনজন। সরকারের পতনের পর তাঁরা সবাই ব্যাংকের পরিচালক পদ ফিরে পেয়েছেন।

উল্লেখ্য টানা ২০ বছর সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন আলমগীর কবির। ব্যাংকের নীতিনির্ধারণী এই পদে থেকে বিভিন্ন অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়ার পাশাপাশি স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের পর্ষদে যুক্ত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এম এ কাশেম যখন সাউথইস্ট ব্যাংকের পর্ষদ থেকে বাদ পড়েন, তখন পরিচালক হয়েছিলেন আঞ্জুমান আরা শহীদ। তিনি পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের স্ত্রী। আঞ্জুমান আরা শহীদ এর আগে আর্থিক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ছিলেন।

গত বুধবার চেয়ারম্যান আলমগীর কবিরের সভাপতিত্বে সাউথইস্ট ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় আলমগীর কবির, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রতিনিধি মনিরুজ্জামান খান ও এশিয়া ইনস্যুরেন্সের প্রতিনিধি রফিকুল ইসলাম পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। আলমগীর কবির আর ব্যাংকের চেয়ারম্যান পদে না থাকারও ঘোষণা দেন। এজিএমে অংশ নেননি আঞ্জুমান আরা শহীদ। তিনিও পরিচালক পদ হারাচ্ছেন। ব্যাংকের পরিচালকদের তালিকা থেকে ইতিমধ্যে তাদের নাম সরিয়ে ফেলা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।