দেশের মোবাইল ফোন গ্রাহকদের জন্য ৩ ও ১৫ দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ আজ রোববার (১৫ই অক্টোবর) থেকে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ গ্রাহকেরা শনিবার মধ্যরাত থেকে তিন ও ১৫ দিনের প্যাকেজ কিনতে পারছেন না। নতুন নিয়মে ৭, ৩০ ও আনলিমিটেড-এই তিন মেয়াদে সবোর্চ্চ ৪০টি প্যাকেজ প্রদর্শন করতে হবে মোবাইল অপারেটরদের। এর ফলে ইন্টারনেট ব্যবহারে ১০-১৫ টাকা খরচ বাড়ছে গ্রাহকের।
গেল ১৭ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ৩ ও ১৫ দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ বাতিলের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ৭, ৩০ ও আনলিমিটেড-এই তিন মেয়াদে সেবা দেয়ার নির্দেশনা দেয়া হয়। একইসঙ্গে প্যাকেজ সংখ্যা ৯৫টি থেকে কমিয়ে ৪০টিতে নির্ধারণ করা হয়।
বিটিআরসির নির্দেশনা মেনে রোববার থেকে ৩ ও ১৫ দিন মেয়াদের ডাটা প্যাকেজ সরিয়ে ফেলেছে মোবাইল অপারেটর গুলো। কোন হেরফের হচ্ছে না একমাস ও আনলিমিটেড মেয়াদের ডাটায়। তবে ৭দিন মেয়াদের ডাটা ব্যবহারে খরচ বাড়ছে।
অপারেটররা বলছে, কোনো প্যাকেজে দাম ঠিক রেখে ডাটা ভলিউম কমানো হবে। আবার কোনোটায় ডাটা ভলিউম ঠিক রেখে বাড়ানো হবে দাম। এতে গড়ে ১০-১৫ টাকা বাড়তি খরচ হতে পারে গ্রাহকের। কারণ ভ্যাট, ট্যাক্সের কারণে ইন্টারনেটের দাম বেড়েছে ৭-৮ শতাংশ।
জানা গেছে, প্রায় সাত কোটি গ্রাহক ব্যবহার করতেন তিন দিন মেয়াদের ডাটা। সব মিলিয়ে নতুন সিদ্ধান্তে গ্রাহক হারানোর শঙ্কায় মোবাইল অপারেটররা।
দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন প্রায় ১১ কোটি ৯৭ লাখ গ্রাহক।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।