স্পট ট্রেড (Spot Trade) নিয়ে আমরা অনেকেই জানিনা। স্পট ট্রেড কি? আজ সংক্ষেপে স্পট ট্রেড কি সে বিষয়ে আলোচনা করা যাক।
যেহেতু স্পট ট্রেড নগদ টাকাতে লেনদেন হয় তাই এটাকে এক হিসাবে নগদে লেনদেন বলা যায়। নগদে লেনদেন হয় বলে স্পট মার্কেটে কেনা শেয়ার যেদিন ক্রয় করে সেই দিনই Settlement হয় । শেয়ার বাজারের ক্ষেত্রে সাধারণত কোন শেয়ার বিক্রয় করতে মেচুরিটি সময় ২ কার্যদিবস সময় লাগে তবে “Z” ক্যাটাগরির ক্ষেত্রে ৩ কার্যদিবস লাগে।
অথচ স্পট বাজারে যে দিন শেয়ার ক্রয় করা হয় তার পরদিনই সে শেয়ারটি বিক্রয় করা যায় ।
স্পট বাজারের লেনদেনও শেয়ার বাজারের অন্য যেকোন স্বাভাবিক দিনের বাজার ও লেনদেনের নিয়মেই ট্রেড হয়ে থাকে। এজিএম , ইজিম এবং রেকর্ড ডেটের আগে সাধারণত ২/৩ দিন একটি শেয়ার স্পট মার্কেটে থাকতে পারে।
উল্লেখ্য, শুধু AGM ও EGM এর আগেই স্পট ট্রেড হয়না, কখনো কখনো শেয়ারের দাম উর্ধ্বমুখী ঠেকানোর জন্যেও টানা স্পট দেয়ার রেকর্ড আছে।
Author
-
মোঃ জসিম উদ্দিন তালুকদার দেশের পুঁজিবাজারের সাথে সরাসরি যুক্ত। তিনি উপ-মহাব্যবস্থাপক, জাহান সিকিউরিটিজ লিমিটেডের। পোর্টফোলিও পরিচালনায় সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন। তিনি ২০ বছর ধরে অত্যন্ত সুনামের সহিত পুঁজিবাজারের সাথে যুক্ত আছেন।
View all posts