পুঁজিবাজারের তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের(SAIFPOWER) পরিচালনা পর্ষদ ইনোভেটিভ লজিস্টিকস অ্যান্ড শিপিং লিমিটেডে (ILSL) ২ কোটি ৫৫ লাখ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
নতুন এই বিনিয়োগের ফলে ইনোভেটিভ লজিস্টিকস অ্যান্ড শিপিং লিমিটেডের (ILSL) ৫১ শতাংশ শেয়ারের মালিকানায় থাকবে সাইফ পাওয়ারটেক। ইনোভেটিভ লজিস্টিকস অ্যান্ড শিপিং লিমিটেড (ILSL) লজিস্টিক, শিপিং, কার্গো পরিবহন ও হ্যান্ডলিং, বন্দর পরিচালনা, আমদানি-রফতানি সংক্রান্ত সেবা, চিনি, সয়াবিন, সরিষাসহ বিভিন্ন তেলের খুচরা ব্যবসায় সম্পৃক্ত হবে। দেশে ও দেশের বাইরের প্রতিষ্ঠানগুলোর জন্য এসব সেবা দেবে কোম্পানিটি।
উল্লেখ্য সেবা ও আবাসন খাতের কোম্পানিটি দীর্ঘদিন যাবত ফ্লোর প্রাইজে আছে ,কোম্পানিটির বহুদিন যাবত কন লেনদেন হচ্ছেনা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।