অর্থ লিপি

২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৮ আষাঢ় ১৪৩৩

শেয়ারবাজার নিয়ন্ত্রণে আরও স্বাধীনতা পেল ডিএসই-সিএসই, সার্কিট ব্রেকার নির্ধারণ করবে নিজস্ব সিদ্ধান্তে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের পুঁজিবাজারের গতিশীলতা ও বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাজার পরিচালনায় আরও স্বাধীনতা পেল দেশের দুই স্টক এক্সচেঞ্জ।

এখন থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে সার্কিট ব্রেকার সীমা এবং বাজার নিয়ন্ত্রণের অন্যান্য গুরুত্বপূর্ণ মাপকাঠি (Market Control Parameters) নির্ধারণ ও বাস্তবায়ন করতে পারবে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১ জুলাই) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে গত মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত ১০১৮তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুযায়ী সার্কিট ব্রেকার সীমাসহ বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন মাপকাঠি নির্ধারণ ও বাস্তবায়নের এখতিয়ার স্টক এক্সচেঞ্জগুলোর নিজস্ব রয়েছে। তাই প্রযোজ্য আইন, নীতিমালা এবং অপারেশনাল প্রয়োজনীয়তার আলোকে এসব বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য ডিএসই এবং সিএসইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর ফলে বাজার পরিস্থিতি, লেনদেনের প্রবণতা এবং বিনিয়োগকারীদের আচরণ বিবেচনায় নিয়ে দুই স্টক এক্সচেঞ্জ দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে বাজার পরিচালনায় নমনীয়তা বাড়বে এবং প্রয়োজন অনুযায়ী সময়োপযোগী পদক্ষেপ নেওয়া সহজ হবে।

একই সঙ্গে কমিশন ২০২১ সালের ১৭ জুন জারি করা বিএসইসি/সার্ভেইল্যান্স/২০২০-৯৭৫/২১৯ নম্বরের পূর্ববর্তী আদেশ বাতিল (রিপিল) করার সিদ্ধান্তও গ্রহণ করেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে স্টক এক্সচেঞ্জগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্বায়ত্তশাসন আরও জোরদার হবে। পাশাপাশি পরিবর্তিত বাজার পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হওয়ায় পুঁজিবাজারের কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।