অর্থ লিপি

২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ৬ কার্তিক ১৪৩৩

মেসির সঙ্গে রোনালদোর খেলা হচ্ছে না: ইন্টার মিয়ামি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো শেষবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন বলে খবর প্রচার করেছিল কয়েকটি সংবাদ মাধ্যম। খবরটিতে বলা হয়েছিল, আগামি ফেব্রুয়ারিতে রিয়াদ সিজন কাপে দেখা যাবে তাদের। প্রীতি সেই টুর্নামেন্টে আল নাসর ও আল হিলালের পাশাপাশি মেসির ক্লাব ইন্টার মিয়ামি খেলবে বলে জানানো হয়েছে।

কিন্তু একদিন পার হতেই এমন খবর উড়িয়ে দিয়েছে মিয়ামি। মেসির ক্লাব জানিয়েছে, রিয়াদ সিজন কাপে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনও ধরনের চুক্তি হয়নি তাদের।

সৌদি আরবের আয়োজকরাও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, শেষবারের মতো মুখোমুখি হবেন দুই কিংবদন্তি। যাকে বলা হচ্ছে লাস্ট ড্যান্স। যদিও সেখানে ম্যাচের কোনও তারিখ উল্লেখ ছিল না। বিষয়টি ছড়িয়ে পড়তে থাকলে মিয়ামি বিবৃতিতে জানিয়েছে, ‘একটা ঘোষণা এসেছে ইন্টার মিয়ামি রিয়াদ সিজন কাপে খেলতে যাচ্ছে। যা মোটেও ঠিক নয়।’

সেখানেও আরও বলা হয়, ‘যারা এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে, সেখানে ইন্টারের মালিক হোর্হে মাসের এই সংক্রান্ত কথোপকথনের কথাও যোগ করেছে। কিন্তু মাস কখনো জনসম্মুখে ও গোপনে প্রাক মৌসুম সফর নিয়ে মন্তব্য করেননি।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।