অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

মুক্তির আগেই হিট শাহরুখের ‘ডানকি’, কিভাবে!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বলিউড কিং শাহরুখ খানের নতুন ছবি ‘ডানকি’ আগামী ২২শে ডিসেম্বর ভারতে মুক্তি পাবে ডানকি । তবে এবার ডানকি ছবিটি নিয়ে জানা গেলো নতুন এক তথ্য। মুভিটি মুক্তির আগেই বাজেটের পুরো টাকাই রিকভার করে ফেলেছে। হল থেকে এখন যা আসবে তা শুধুই লাভ।

জানা গেছে এই মুভির বাজেট সম্প্রতি এসআরকে’র যত মুভি আছে এর মাঝে সবচেয়ে কম। মাত্র ৮৫ কোটি রুপি। শুনতে অবাক লাগলেও ঠিক এই বাজেটেই মুভিটি নির্মাণ করেছেন পরিচালক রাজকুমার হিরানি। জানা গেছে এ সিনেমার জন্য শাহরুখ পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র ২৮ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও পিঙ্কভিলার তথ্যানুসারে, শাহরুখের সর্বশেষ ৬টি সিনেমার মধ্যে ডানকির বাজেট সবচেয়ে কম। তার অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’ সিনেমার বাজেট ছিল ৯০ কোটি রুপি। ‘রইস’ সিনেমার বাজেট ছিল ৯০-৯৫ কোটি রুপি। ‘জিরো’ সিনেমার বাজেট ছিল প্রায় ২০০ কোটি রুপি। ‘পাঠান’ নির্মাণে ব্যয় হয়েছে ২৪০ কোটি রুপি এবং ‘জওয়ান’ সিনেমার বাজেট ছিল ৩০০ কোটি রুপি। আর ‘ডাঙ্কি’ সিনেমার বাজেট ৮৫ কোটি রুপি।

যদিও ডানকির এই বাজেটের মধ্যে তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নেই। তবে পিঙ্কভিলা অনুমান করছে, সকলের পারিশ্রমিক অন্তর্ভুক্ত করলেও ডানকির বাজেট ১২০ কোটি রুপির বেশি হবে না।

এদিকে মুক্তির আগেই ডানকির ওটিটি বা টেলিভিশন চ্যানেল স্বত্ত্ব ১০০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৪২ লাখ টাকার বেশি) বিক্রি হয়েছে। বলা যায়, মুক্তির আগেই বাজেটের বেশি আয় করে ফেলেছে শাহরুখের নতুন এই সিনেমা। বক্স অফিস বিশ্লেষকরা দাবি করেছেন— জওয়ান, পাঠানের মতো ডানকি সিনেমাটিও হাজার কোটি রুপির মতো আয় করবে। Dunki Drop 1 | Shah Rukh Khan

শাহরুখ ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, সুনীল গ্রোভার, বোমান ইরানি প্রমুখ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।