অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ভালো ব্যবস্থাপনার ব্যাংকগুলোর রেকর্ড পরিমাণ মুনাফা বেড়েছে,আগামীতেও এই প্রবণতা দেখা যেতে পারে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজনৈতিক পটপরিবর্তনের পরে গ্রাহকরা তাদের টাকার নিরাপত্তার কথা বিবেচনা করে সুদের হার কম হলেও শক্তিশালী করপোরেট ব্যবস্থাপনা থাকা ব্যাংকে টাকা স্থানান্তর করেছেন।যে কারণে ভালো ব্যবস্থাপনার ব্যাংকগুলোর রেকর্ড পরিমাণ মুনাফা বেড়েছে এবং অন্য ব্যাংকগুলো আমানত পেতে হিমশিম খাচ্ছে।

উল্লেখ্য ২০২৫ সালের প্রথম ছয় মাস ব্যাংকখাতের অবস্থা কেমন ছিল? এর উত্তর নির্ভর করছে, গত ১৫ বছরে তালিকাভুক্ত ব্যাংকগুলো কাদের ঋণ দিয়েছে তার ওপর।যাদের বেশি খেলাপি ঋণ ছিল তাদের মুনাফা ক্মে গেছে কেননা ‘যদি কোনো ব্যাংকের খেলাপি ঋণ বেশি থাকে, তাহলে সুদ থেকে তাদের আয় হয় না। ওই খেলাপি ঋণের জন্য উল্টো তাদের লাভ থেকে প্রভিশন রাখতে হয়। ফলে, সেটা সরাসরি মুনাফা কমিয়ে ফেলে।’

যেসব ব্যাংকের খেলাপি ঋণ কম, তারা ট্রেজারি বন্ডে বেশি বিনিয়োগ করতে পেরেছে। সম্প্রতি ট্রেজারি বন্ডে উচ্চ হারে সুদ দিয়েছে। এই আয় ঝুঁকিমুক্ত ও সম্পূর্ণ সুরক্ষিত। এর জন্য কোনো প্রভিশনও রাখতে হয়নি। ফলে ভালো ব্যবস্থাপনার ব্যাংকগুলোর রেকর্ড পরিমাণ মুনাফা বেড়েছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে কম মাত্রার খেলাপি ঋন এবং ট্রেজারি বন্ড থেকে উল্লেখযোগ্য ও নিরাপদ মুনাফা নিয়ে ছয়টি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক রেকর্ড মুনাফা করেছে।

একই সময়ে পাঁচটি ব্যাংক সম্মিলিতভাবে ছয় হাজার কোটি টাকার লোকসানে পড়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের মন্দ ঋণের প্রকৃত তথ্য প্রকাশ পেলে এই পরিস্থিতির উদ্ভব হয়। এর ফলে তাদেরকে অনেক বেশি প্রভিশন রাখতে হচ্ছে।

২০২৫ সালের প্রথম ছয় মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্র্যাক, পূবালী, প্রাইম, ইস্টার্ন, যমুনা ও ব্যাংক এশিয়া এ বছরের প্রথম ছয় মাসে রেকর্ড মুনাফাধারী ব্যাংক। তাদের সম্মিলিত আয় বেড়েছে ৮০ শতাংশ।

তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ ৭০৮ কোটি টাকার মুনাফা করেছে। এরপর পূবালী ব্যাংক ৫৭৮ কোটি, প্রাইম ব্যাংক ৪১৫ কোটি এবং যমুনা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকও ৩০০ কোটি টাকার বেশি মুনাফা করেছে।২০২৫ সালের প্রথমার্ধে মুনাফা করা অন্যান্য ব্যাংকের মধ্যে রয়েছে সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।

একজন ব্যাংক কর্মকর্তা বলেন, গ্রাহকরা তাদের টাকার নিরাপত্তার কথা বিবেচনা করে এই সময়ে সুদের হার কম হলেও শক্তিশালী করপোরেট ব্যবস্থাপনা থাকা ব্যাংকে টাকা স্থানান্তর করেছেন।ফলে, ভালো ব্যবস্থাপনার ব্যাংকগুলোর আমানত বেড়েছে এবং অন্য ব্যাংকগুলো আমানত পেতে হিমশিম খেয়েছে।তিনি আরও বলেন, ‘আগামী বছরগুলোতেও এই প্রবণতা দেখা যেতে পারে। কাজেই, ভালো ব্যবস্থাপনার ব্যাংকগুলো ভালো করবে।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।