অর্থ লিপি

২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার ১১ আষাঢ় ১৪৩৩

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানা গেল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশিদের জন্য দুই বছর পর ভারতের ট্যুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন।

দুই বছর পর চালু হচ্ছে ভারতে বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা। আগামী রবিবার (২৮ জুন) থেকে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে।

আজ বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় ভারতের সব ধরনের ভিসা। অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৪ আগস্ট থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় পাসপোর্ট ফেরত ও জমা কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে আগস্টের শেষের দিকে বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হয় এবং নতুন আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

এরপর এ বছর ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর একাধিকবার ভিসা চালু নিয়ে আলোচনা হয়। অবশেষে ভারতীয় হাইকমিশনার জানালেন, ২৮ জুন থেকে নতুন জন্য নতুন আবেদন করা যাবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।