এ বছরের অক্টোবরে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসির সভা। একই সঙ্গে অনুষ্ঠিত হবে চেয়ারম্যান নির্বাচনও। জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আইসিসি নির্বাচনের ইশতেহার ঘোষণার পর নিজে প্রার্থী হবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
মাঠে সাফল্য না থাকলেও ক্রিকেট কূটনীতিতে ভালোভাবেই এগোচ্ছে বাংলাদেশ। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পরই বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয় বিসিবিকে। আস্থা অর্জন করায় এবার বিসিবিকে আরও বড় দায়িত্ব দিয়েছে আইসিসি।
এ বছরই শেষ হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিটির মেয়াদ। নতুন কমিটিও গঠন হবে এ বছরের শেষ দিকে। সেই কমিটির চেয়ারম্যান নির্বাচনের দায়িত্ব পড়েছে বাংলাদেশের কাঁধে। বিষয়টি নিশ্চিত করে এ সম্পর্কে গণমাধ্যমকে পাপন বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা।’
পাপন যোগ করেন, ‘নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তাঁর শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।