অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ শনিবার (২১শে অক্টোবর)  গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে গত বৃহস্পতিবার (১৯শে অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠানে ফিলিস্তিনিদের জন্য শোক পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শনিবার ফিলিস্তিনের জন্য শোক দিবস ঘোষণা করেছি। সেদিন আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

শেখ হাসিনা আরও বলেন, ‘ইসরাইল যেভাবে হাসপাতালে হামলা করে নারী-শিশুদের হত্যা করেছে, আমরা এর নিন্দা জানাই। দ্রুত এটা বন্ধ করতে হবে; ফিলিস্তিনিরা যেন ন্যায্য জায়গা ফেরত পায়।

শুক্রবার জুমার পর সারা দেশের মসজিদগুলোতে দোয়া ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনারও অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

সেই মোতাবেক গতকাল শুক্রবার (২০শে অক্টোবর) সারা দেশে মসজিদে মসজিদে জুমার নামাজের পর ফিলিস্তিনের মজলুম স্বাধীনতাকামী মানুষের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ-পরবর্তী মোনাজাতে অংশ নিয়ে মহান সৃষ্টিকর্তার দরবারে চোখের পানি ফেলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হাজার হাজার মাইল দূরে অবস্থিত ফিলিস্তিনের শান্তিকামী মানুষের জন্য শূন্যে দুই হাত তুলে দোয়া করেন মহান রবের দরবারে। ধ্বংসলীলার পরিবর্তে সৃষ্টিকর্তা যেন শান্তি প্রতিষ্ঠা করেন সেই প্রার্থনা করেন তারা।

শুধু মসজিদ নয়, এদিন অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা করা হয়।

জাতিসংঘের তথ্যমতে, গত ৭ই অক্টোবার ইসরাইলের সঙ্গে হামাসের সংঘাত শুরুর পর থেকে অন্তত ৪,১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন; যার মধ্যে ৭০ শতাংশই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। অপরদিকে হামাসের হামলায় ১ হাজার ৪০০ ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন; যাদের অধিকাংশই মারা গেছেন যুদ্ধ শুরুর দিনেই।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।