ঢাকা স্টক এক্সচেঞ্জের বিভিন্ন হাউজের অফিসারদে মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজকের ফাইনাল খেলায় ডিএসই টাওয়ারের লেভেল ৮ এবং লেভেল ৯/১০ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে জয় পেয়েছে লেভেল ৮ এর অফিসারদের টিম।
আজকের ফাইনাল খেলায় দল দু’টি হলো– ‘লেবেল ৮ ’ ও ‘লেবেল ৯ /১০ দল।
আজ (২১ মে ) বিকালে খিলখেত এলাকার মিলন একাডেমির খেলার মাঠে এ প্রীতি ক্রিকেট টি–টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
টসে জিতে লেবেল ৮ কে ব্যাটিংয়ে পাঠায় লেবেল ৯/১০ দল । লেবেল ৮ ব্যাট প্রথমে ব্যাট করে ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৩২ রান।
লেভেল ৯ দল ১৩৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে লেবেল ৮ এর অসাধারণ বোলিংও ফিল্ডিংয়ের কারণে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৪২ রানে অলআউট হয়ে যায়।
আজকের প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড় ও অন্যান্য অফিসারদের নিয়ে মাঠে আড্ডা ও আলাপ আলোচনা হয়।সবশেষে ভবিষ্যতে আরও বড় পরিশরে ম্যাচ আয়োজনের আলোচনা করে আজকের প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপ্ত ঘোষণা করে ।