অর্থ লিপি

২৫ অক্টোবর ২০২৬ রবিবার ৯ কার্তিক ১৪৩৩

পানি ও বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: শেখ হাসিনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) সকালে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র এবং পাঁচ জেলা পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি বলেন, পানি ও বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। মনে রাখতে হবে, বিদ্যুৎ উৎপাদন অনেক ব্যয়সাপেক্ষ। 

শেখ হাসিনা বলেন, ক্রয়ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাও বাড়ছে। কাজেই অনাবাদি জমিকে আবাদি করে উৎপাদন আরও বাড়াতে হবে। দেশের প্রতিটি গ্রামকে শহরের মতো উন্নত করা হবে। কেউ বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না।

সরকার প্রধান বলেন, দেশের মানুষের জীবনমান উন্নত করাটাই সরকারের লক্ষ্য। বাংলাদেশের মতো এত দ্রুত দারিদ্র্যের হার কমানো পৃথিবীর আর কোনো দেশে সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকারের সঠিক পরিকল্পনার কারণে এটা সম্ভব হয়েছে। কিন্তু এত উন্নয়ন করার পরও যারা দেশে কোনো উন্নয়ন দেখে না তাদের জন্য করুণা ছাড়া আর কিছু নেই।

এ সময় জনগণের আস্থা বিশ্বাস ধরে রেখে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ও খোঁজ-খবর নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ইফতার পার্টি বাদ দিয়ে দরিদ্র মানুষের মাঝে ইফতার বণ্টনের আহ্বান জানানোয় মানুষ উপকৃত হচ্ছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।