নেপাল রাজধানী কাঠমান্ডুতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি ।
আজ রোববার (২২শে অক্টোবর) সকাল ৭টা ৩৯ মিনিটে কাঠমান্ডুসহ আশেপাশের অঞ্চলে এই কম্পন অনূভূত হয়। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ধাদিং জেলায়। এই ভূকম্পন বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত হওয়ায় নেপালে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। এর আগে ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেসময় প্রায় ৯ হাজার মানুষের প্রাণহানি হয়।
সরকারের দুর্যোগ পরবর্তী চাহিদা মূল্যায়নের (পিডিএনএ) তথ্যানুসারে, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।