দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি (NAVANA) জেনেরিক ওষুধ উৎপাদনের নতুন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেনেরিক ওষুধ উৎপাদনের নতুন ইউনিট নির্মাণে প্রাথমিক বিনিয়োগ ধরা হয়েছে ১৪৫কোটি ২৭ লাখ টাকা। ইউনিটটির মোট আয়তন প্রায় ২০ হাজার ঘনফুট, যেখানে একটিপ্রডাকশন ফ্লোর থাকবে। ফলে কোম্পানিটির বিদ্যমান বার্ষিক উৎপাদনক্ষমতা বাড়বে প্রায় ১০০ কোটি ইউনিট।
ইউনিটটি ব্যয়ের একটি অংশ কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) এসভিপিওসুবিধা আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য সংগৃহীত তহবিলের অব্যবহৃত অর্থ থেকে ব্যয়করবে। এরই মধ্যে কোম্পানিটি আইপিওর মোট ৭৫ কোটি টাকার ৭১ দশমিক ৩১ শতাংশব্যয় করেছে। বাকি ১৩ কোটি ১২ লাখ টাকা নতুন উৎপাদন ইউনিট নির্মাণে ব্যবহার করবে।এ বিষয়ে অনুমোদনের জন্য আগামী ২ মে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ইজিএমের সময় ও স্থান কোম্পানিটির পক্ষ থেকে পরে জানানো হবে।এ–সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।