অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

নতুন ডিএমডি সৈয়দ আবুল হাশেম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শরীয়াহভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএ।

এর আগে তিনি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং সিএফও হিসেবে কর্মরত ছিলেন। ২০০০ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এ প্রিন্সিপাল অফিসার হিসেবে তিনি তার ব্যাংকিং পেশাজীবন শুরু করেন।

দীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকপি এলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে সৈয়দ আবুল হাশেম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) এবং ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (এফসিএমএ)। তিনি ব্যাংকিং ডিপ্লোমাসহ দেশে এবং বিদেশে ফাইন্যান্সের ওপর বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।