দ্বিতীয় সন্তানের মা হলেন বিশ্বনন্দিত পপ তারকা রিয়ানা। চলতি বছর শুরুর দিকে রিয়ানার দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
২০২০ সাল থেকে র্যাপার এসাপ রকির সঙ্গে সম্পর্কে রয়েছেন রিয়ানা। পরে ২০২২ সালের ১৩ই মে এ যুগলের প্রথম পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়।
চলতি বছর শুরুর দিকে আমেরিকায় এক ফুটবল অনুষ্ঠানের (সুপার বোল) মঞ্চে পারফর্ম করেছিলেন রিয়ানা। সেই অনুষ্ঠানের মঞ্চেই প্রকাশ্যে আসে পপ তারকার দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার খবর। গান গাওয়ার সময় লাল পোশাকেই স্পষ্ট হয়েছিল রিয়ানার বেবিবাম্প।
এরপর একাধিক সাক্ষাৎকারে মাতৃত্বের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন এ তারকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।