অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

দেশের সবচেয়ে বড় বিসিক শিল্প পার্ক উদ্বোধনের অপেক্ষায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। দেশের সবচেয়ে বড় অবকাঠামোগত কাজ শেষে এখন প্রস্তুতি চলছে প্লট বরাদ্দের।

এরই মধ্যে প্লট বরাদ্দের জন্য আগ্রহ দেখাচ্ছে দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা। শিল্প পার্কটি চালু হলে এই অঞ্চলে মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দূর হবে বেকারত্ব।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রায় ৪০০ একর জমিতে গড়ে উঠেছে স্বপ্নের সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক। শিল্প মন্ত্রণালয়ের অধীনে ২০১০ সালে এই প্রকল্পটি হাতে নেয় সরকার। পরবর্তীতে কয়েকটি সংশোধনীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত মেয়াদ ধরা হয় চলতি বছরের ৩০ জুন। যার ব্যয় ধরা হয় প্রায় ৭১৯ কোটি ২১ লাখ টাকা।

শিল্প পার্কে মিল কলখানার জন্য নির্ধারণ করা হয়েছে প্রায় ২৭০ একর জায়গা। এছাড়াও নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ ফাঁড়ি, প্রশাসনিক জোন এবং আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হবে।

প্রকল্পের রাস্তা, ড্রেন ও সীমানা প্রাচীরের কাজসহ অধিকাংশ কাজ শেষ হয়েছে। এছাড়াও বিদ্যুৎ এর পিলার, চারটি সাব-স্টেশন ও গ্যাস লাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এখানে শিল্প কারখানা স্থাপন করলে উদ্যোক্তারা পাবেন আধুনিক শিল্প নগরীর সকল সুযোগ সুবাধা।

প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেন, ‘আমাদের এই অফিস ভবনের মাধ্যমে সবগুলো দপ্তরের সুবিধা এক জায়গা থেকে দিবো। এই সুযোগ-সুবিধার মাধ্যমে উদ্যোক্তারা যারা এখানে শিল্প স্থাপন করবেন তারা বেশ উপকৃত হবেন।’

স্থানীয়রা বলছেন, সড়ক নৌ ও রেল পথের সুব্যবস্থা থাকায় বিসিক শিল্প পার্কের উদ্যোক্তারা বাড়তি সুবিধার পাশাপাশি স্বল্প খরচে ও কম সময়ে পণ্য আনা নেয়া করতে পারবেন। শ্রম বাজার সৃষ্টি হলে দূর হবে বেকারত্ব, এতে এ অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে।

স্থানীয় একজন বলেন, ‘দেশ-বিদেশ থেকে অনেক লোক আসবে উদ্যোক্তারা আসবে। আমরা সহযোগিতা করবো। এখানকার যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এর পণ্য সুন্দরভাবে দক্ষিণাঞ্চলেও পরিবহন করতে পারবে।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।