অর্থ লিপি

২৬ জুন ২০২৬ শুক্রবার ১২ আষাঢ় ১৪৩৩

দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়ন, যৌথ উদ্যোগে সিটি ব্যাংক-মিল্ক ভিটা-অ্যাগ্রোশিফট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দুগ্ধ ও গবাদিপশু খামারিদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ সম্প্রসারণে যৌথ উদ্যোগ নিয়েছে সিটি ব্যাংক পিএলসি, মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফট। এ লক্ষ্যে তিন প্রতিষ্ঠান একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং মিল্ক ভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিলের উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাগ্রোশিফটের সিইও কাজী বুলান্দ মুসাব্বির, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম সচিব জাহিদুল ইসলাম, মিল্ক ভিটার মহাব্যবস্থাপক এনায়েত চৌধুরী, অ্যাগ্রোশিফটের সিওও দীপ্ত সাহাসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির আওতায় প্রযুক্তিনির্ভর একটি ডিজিটাল ডেইরি ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম চালু করা হবে, যা দুগ্ধ ও গবাদিপশু খামারিদের সহজে ব্যাংকিং সেবা ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় আনতে সহায়ক হবে।

উদ্যোগটির মাধ্যমে মিল্ক ভিটার ৩ লাখের বেশি খামারি এবং বিস্তৃত সমবায় নেটওয়ার্ককে যুক্ত করা হবে। অ্যাগ্রোশিফট ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে খামারিদের নিবন্ধন, ই-কেওয়াইসি, কার্যক্রম পর্যবেক্ষণ এবং ঋণের ব্যবহার তদারকিতে প্রযুক্তিগত সহায়তা দেবে। এই তথ্যভিত্তিক ডিজিটাল অবকাঠামোর ওপর ভিত্তি করে সিটি ব্যাংক খামারিদের প্রয়োজন অনুযায়ী অর্থায়ন সুবিধা প্রদান করবে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ দেশের দুগ্ধ খাতে প্রাতিষ্ঠানিক অর্থায়নের সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এক লাখের বেশি খামারিকে ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করে দেশের ৬৪টি জেলায় সম্প্রসারণযোগ্য একটি টেকসই দুগ্ধ অর্থায়ন মডেল গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।