আজ বুধবার (১৪ই ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শেয়ার বাজারের নবাগত কম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড। আজ কোম্পানিটির ১২১ কোটি ৪০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
উল্লেখ্য, গতকালও কোম্পানিটি লেনদেনের শীর্ষে ছিল, গতকাল কোম্পানিটির ৯৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে তৌফিকা ফুডস এবং লাভলো আইসক্রিম পিএলসি, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ৬২ লাখ টাকার।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৪২ লাখ টাকার।
লেনদেনের শীর্ষ তালিকায় ২০ এর মধ্যে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে যা চিত্র আকারে দেয়া হল।

আজ ডিএসইর মোট লেনদেন হয়েছে ১১৭৩.৫৮ কোটি টাকা, এর মধ্যে শুধু আজকের টপ ২০ লেনদেন করা কোম্পানির লেনদেন হয়েছে প্রায় ৫১৭ কোটি টাকা।