দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত লাইফ ইন্স্যুরেন্স খাতের কোম্পানি সোনালি লাইফ ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘ এ ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,কোম্পানিটি তার বার্ষিক সাধারণ সভা (AGM) করেছে এবং ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তাবিত ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।যে কারণে কোম্পানিটি আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে বিদ্যমান ‘Z’ বিভাগ থেকে ‘A’ বিভাগে স্থান পেয়েছে।
এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।
লভ্যাংশ ঘোষণা করেও বেশ কিছু কোম্পানি জেড ক্যাটাগরিতে আছে ।এমন কিছু কোম্পানির সাথে যোগাযোগ করে যানা গেছে খুব শিগগিরই তারা লভ্যাংশ বিতরণ করবে। তাই ধারণা করা যাচ্ছে , বেশ কয়েকটি কোম্পানি দ্রত ক্যাটাগরির পরিবর্তন হবে।