অর্থ লিপি

১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২৯ ভাদ্র ১৪৩৩

জানুয়ারিতে দৈনিক রেমিট্যান্স এসেছে ৭ কোটি ডলার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জানুয়ারি মাসে দেশে দৈনিক রেমিট্যান্স এসেছে ৭ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। এ মাসের প্রথম ২৬ দিনে বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে ১৭৭ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রবাসীরা। এতে দৈনিক রেমিট্যান্স আসছে ৭ কোটি ৩৬ লাখ ডলার।

গতকাল রোববার(২৮শে জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসের ২৬ দিনে ব্যাংকগুলোতে ১৭৬ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৯ হাজার ৪৪০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৩৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৭ কোটি ৯৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালের ডিসেম্বরে প্রবাসীরা ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগের বছর ২০২২ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার।

২০২৩ সালে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন দুই হাজার ১৯২ কোটি (২১ দশমিক ৯২ বিলিয়ন) ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা, যা তার আগের বছরের চেয়ে ৬৩ কোটি ডলার বা দুই দশমিক ৮৭ শতাংশ বেশি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।