আজ বুধবার (১০ই জানুয়ারি) গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী নিশ্চিত করেছেন যে, রিচার্জের পরিমাণ সর্বনিম্ন ৩০ টাকা করা হলেও তা এখনই কার্যকর করছে না গ্রামীণফোন।
তিনি বলেন, আমরা এটা এখন বাস্তবায়ন করছি না। এ বিষয়ে বিটিআরসি এর সঙ্গে আলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।
তিনি আরও বলেন, এখানে উল্লেখ্য যে, সর্বনিম্ন ব্যালান্স রিচার্জ ৩০ টাকা করার যে বিষয়টি আমরা বিবেচনা করেছিলাম, সেই ক্ষেত্রে গ্রাহক সুবিধার্থে বর্তমানে আমাদের আরও বিভিন্ন ধরনের যে রিচার্জ অপশনগুলো রয়েছে যেমন – ১৪ টাকা, ১৯ টাকা এবং ২৯ টাকা রিচার্জে মিনিট প্যাক, ২০ টাকার ব্যালান্স রিচার্জ কার্ড, ১৪ টাকা ও ১৯ টাকার মিনিট ও ডাটা কার্ড, ২৯ টাকার ডাটা কার্ড; সর্বনিম্ন ব্যালান্স রিচার্জ ৩০ টাকা হলেও, অন্যান্য এই অপশনগুলো গ্রাহকরা ব্যবহার করতে পারতেন।
বুধবার থেকেই গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ ৩০ টাকা করা হয়েছিল। গ্রাহকদের এসএমএস এবং মোবাইল অ্যাপে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল।
হঠাৎ করে রিচার্জ লিমিট বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রামীনফোনের গ্রাহকেরা, তার অনেক ইভেন্ট ও তৈরি করেন। এছাড়াও ক্ষোভ প্রকাশ করেছিলেন গ্রাহক এবং বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনসহ ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। গ্রামীণফোন দিলো দুঃসংবাদ

স্মার্টফোনে ইনস্টল করা অ্যাপে অপারেটরটি জানিয়েছিল, ‘আগামী ১০ই জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে। ’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।