অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বুধবার (১৫ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার প্রায় দেড় মাসের মাথায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাস হয়। তবে তাৎক্ষণিকভাবে এ প্রস্তাবের বিরোধিতা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার বার্তাসংস্থা এপি এই খবর জানিয়েছে।

ইসরায়েলের আকাশপথ ও স্থল হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। ক্রমবর্ধমান এ সংকট মোকাবেলায় বেসামরিক ফিলিস্তিনিদের গাজায় ‘জরুরি ও বর্ধিত মানবিক বিরতির’ আহ্বান জানিয়ে স্থানীয় সময় বুধবার (১৫ই নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে মাল্টা।

এ প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্যই ভোট দিয়েছে। তবে বিপক্ষে ভোট দেয়নি কোনও দেশ। ভেটো শক্তিও প্রয়োগ করেনি পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের কেউই। তবে বিপক্ষে কেউ ভোট না দিলেও ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া।

উত্থাপিত প্রস্তাব, বেশ কয়েক দিনের জন্য গাজা উপত্যকায় সংঘাত বন্ধ ও করিডর খোলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও তাদের সহযোগিদের পূর্ণাঙ্গ, নিরাপদ ও বাধাবিহীন চলাচলের নিশ্চয়তার কথা বলা হয়েছে।

এছাড়া, গাজায় হামাসের হাতে বন্দি সকল ইসরায়েলি ও বিদেশি নাগরিককে মুক্তি দেয়ার দাবিও জানানো হয়।

এর আগেও, গাজা যুদ্ধের ইস্যুতে চারবার বৈঠকে বসেছে নিরাপত্তা পরিষদ। তবে এতদিন ইসরায়েলের ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্রের বাধায় কোনো প্রস্তাবই পাস হয়নি।

মাল্টার জাতিসংঘের রাষ্ট্রদূত ভেনেসা ফ্রেজিয়ার বলেছেন, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রথম ধাপ অর্জন করেছি। অপরিণামদর্শী সশস্ত্র এ সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং শিশুদের দুর্দশা প্রতিরোধে আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল থাকব।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।