অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

খুলনা পাওয়ারের দুই কেন্দ্রের উৎপাদন বন্ধ হচ্ছে আজ মধ্য রাতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (KPCL) দুই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আজ রবিবার (২৪ মার্চ) মধ্যরাত থেকে বন্ধ হবে।

নো ইলেকট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে কেন্দ্র দুটি থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।

বন্ধ হতে যাওয়া বিদ্যুৎ কেন্দ্র দুটি হলো খুলনার কেপিসি ইউনিটএর ১১৫ মেগাওয়াট প্লান্ট যশোরের নওয়াপাড়া কেপিসি ৪০ মেগাওয়াট প্লান্ট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের(বিপিডিবি) নির্দেশনা অনুসারে কেন্দ্র দুটির উৎপাদন বন্ধ রাখা হবে। এরই মধ্যে উৎপাদনের মেয়াদ বাড়াতে খুলনা পাওয়ার আবেদন করলেও বিষয়টি এখনো প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য ১৯৯৭ সালে দেশের প্রথম আইপিপি হিসেবে কেপিসিএলের যাত্রা শুরু। পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১০ সালে।

বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭০০ কোটি পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি৪১ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৬৫ কোটি ৩৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা৩৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৭৯। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৬৯.৯৯শতাংশ শেয়ার রয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে .৯০ শতাংশ ,বিদেশীদশমিক ১৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২০.৯৩ শতাংশ শেয়ার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।