অর্থ লিপি

২৪ মে ২০২৬ রবিবার ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ এর নাম পরিবর্তন করে ‘Bangla QR বাস্তবায়ন ইউনিট’ নামকরণের নির্দেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নগদ অর্থের ব্যবহার হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট অবকাঠামো বাস্তবায়নে ‘Bangla QR’ লেনদেন সম্প্রসারণকে আরও বেগবান করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয়ে গঠিত ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ এর নাম পরিবর্তন করে ‘Bangla QR বাস্তবায়ন ইউনিট’ নামকরণের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ ২৩ মে ২০২৬ (০৯ জ্যৈষ্ঠ ১৪৩২) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-১) আ.ন.ম. মঈনুল কবীর স্বাক্ষরিত এই নির্দেশনাটি দেশের কার্যরত সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার (MFS), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (PSO/WLMA) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা জোরদারে ৫টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে:

নাম পরিবর্তন: বিগত ১৬ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী ব্যাংক, এমএফএস, পিএসপি ও পিএসও-সমূহের প্রধান কার্যালয়ে গঠিত ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ এর নাম পরিবর্তন করে এখন থেকে ‘Bangla QR বাস্তবায়ন ইউনিট’ করতে হবে।

মোবাইল অ্যাপে Bangla QR দৃশ্যমান করা: সকল ব্যাংক, এমএফএস ও পিএসপি-এর মোবাইল অ্যাপে গ্রাহকের নিবন্ধন বৃদ্ধি করতে হবে। একই সাথে Bangla QR এর মাধ্যমে অর্থ পরিশোধের ব্যবস্থা চালু করে এই পেমেন্ট অপশনটি অ্যাপের হোম পেজে দৃশ্যমান রাখতে হবে।

রিটেইল হিসাবধারীদের অনবোর্ডিং: ব্যাংকসমূহের সকল ট্রেড লাইসেন্সযুক্ত রিটেইল হিসাবধারীকে Bangla QR চ্যানেলে অন্তর্ভুক্ত (অনবোর্ড) করতে হবে।

কর্মপরিকল্পনা জমা: আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে মোবাইল অ্যাপে গ্রাহক নিবন্ধন বৃদ্ধি এবং Bangla QR চ্যানেলে নতুন করে মার্চেন্ট অনবোর্ডিংয়ের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রাসহ একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করতে হবে। এই কর্মপরিকল্পনা আগামী ০৩ জুন ২০২৬ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করতে হবে।

ব্র্যান্ডিং কর্মকর্তা নিয়োগ: ব্যাংকসমূহের প্রতিটি শাখায় একজন কর্মকর্তাকে ‘Bangla QR Branding কর্মকর্তা’ হিসেবে সংযুক্ত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, উল্লেখিত সার্কুলারের অন্যান্য নির্দেশনাবলী এবং গত ০১ এপ্রিল ২০২৬ তারিখে জারিকৃত নির্দেশনাবলী যথারীতি বলবৎ থাকবে। এই নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।