অর্থ লিপি

২৫ মে ২০২৬ সোমবার ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কৃত্রিম বুদ্ধিমত্তার ত্রুটি ধরিয়ে দিলে পুরস্কার দিবে মাইক্রোসফট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিং সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘বিং ইমেজ ক্রিয়েটর’ যুক্ত করেছে মাইক্রোসফট। এ সুবিধা চালুর ফলে লেখার বিষয়বস্তু বুঝে নিজ থেকেই প্রয়োজনীয় ছবি তৈরি করে দিতে পারে বিং সার্চ ইঞ্জিন। নতুন এ সুবিধার নিরাপত্তা ত্রুটির সন্ধান পেতে নতুন ‘এআই বাগ বাউন্টি’ কর্মসূচির ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

এ কর্মসূচির আওতায় বিং সার্চ ইঞ্জিনের এআই চ্যাটবটে থাকা নিরাপত্তা ত্রুটির সন্ধান দিলে ২ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৬ লাখ ৫৭ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১১০ টাকা ৫০ পয়সা ধরে) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের তথ্যমতে, বিশ্বের যেকোনো দেশে বসবাসকারী নিরাপত্তা–গবেষকদের পাশাপাশি ১৪ বছরের বেশি বয়সী যেকোনো ব্যক্তি এআই বাগ বাউন্টি কর্মসূচিতে অংশ নিতে পারবেন। অংশ নেওয়া ব্যক্তিদের বিং সার্চ ইঞ্জিনে যুক্ত থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিভিন্ন সুবিধার ত্রুটি শনাক্ত করে জানাতে হবে। ত্রুটির গুরুত্ব অনুয়ায়ী বিভিন্ন অর্থ মূল্যের পুরস্কার দেওয়া হবে।

এআই বাগ বাউন্টি কর্মসূচিতে অংশ নিয়ে একাধিক ত্রুটিও শনাক্ত করা যাবে। ত্রুটি শনাক্তের পর মাইক্রোসফট সিকিউরিটি রিসার্চ সেন্টার পোর্টালে প্রতিবেদন জমা দিতে হবে। এরপর ত্রুটিগুলো পর্যালোচনা করে সন্ধানদাতাদের পুরস্কার দেবে মাইক্রোসফট। বিং সার্চ ইঞ্জিনে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আরও নিরাপদ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: নিউজ১৮ ডটকম

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।