দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড (SONALIPAPR) গত ৩০ শে জুন ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে। মানে শেয়ার হোল্ডাররা শেয়ার প্রতি ৪ টাকা করে পাবেন।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭.১৭ টাকা, যা আগের বছর আয় ছিল (EPS) ৩.৭৯ টাকা।
গত ৩০ জুন ২০২৫ তারিখে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৪.৮৬ টাকা । আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১০.৩৯ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৭.৯০ টাকা। যা আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৬৪.৯৪ টাকা।
আগামী ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড পদ্ধতির মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
আগামীকাল মঙ্গম্বার (২৮ অক্টোবর) কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ কাল কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।