শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড (ENVOYTEX) গত ৩০ শে জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ। অর্থাৎ প্রত্যেক শেয়ারে শেয়ার হোল্ডারা ৩ টাকা পাবেন। গত ৩০ শে জুন ২০২৫ হিসাববছরে কোম্পানিটির আগের বছরের চেয়ে লভ্যাংশ বেড়েছে ৫০ শতাংশ।

৩০ শে জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮.৪০ যা আগের বছর ৩.৫৮ টাকা ছিল। গত হিসাব বছরে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৩৪ শতাংশ।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ৪.৭৭ টাকা, যা আগের বছরে ছিল ৩.৬৮ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৫৮.৩২ টাকা, যা আগের বছরে ছিল ৫১.৯৩ টাকা।
আগামী ৬ ডিসেম্বর ২০২৫, কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর ২০২৫ তারিখ ।
উল্লেখ্য, গতবছর কোম্পানিট ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আগামী রবিবার কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ আগামী রবিবার কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।
এনভয় টেক্সটাইলস ২০১২ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছিল, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৬৯ কোটি ৪৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭। এর মধ্যে ৬৫.১৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৯৫ , বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.০৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৯.৮০ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।