অর্থ লিপি

২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকা থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এতে ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। প্রতি টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের মাধ্যমে এ গম আমদানি করা হবে। প্রয়োজনে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত ১০ শতাংশ গম আমদানির সুযোগও রাখা হয়েছে। প্রতি কেজি গমের দাম পড়বে ৪৩ টাকা ৩৮ পয়সা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।