বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একদিন কমানোর পর আবারও সোনার দাম বাড়িয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম সোনার দাম ১৬ হাজার ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দিন এই দাম ছিল ১৬ হাজার ৮৭৫ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে বেড়েছে ৯০ টাকা। সেই হিসাবে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
নতুন দাম আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ২০৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৩ হাজার ৯২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনা দাম ১১ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সেই হিসাবে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২১৮ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা, ১৮ ক্যারেটের ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে বলে।