আজ রবিবার(১৯ মে)সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে।সূচক পতনের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৬.১৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫৪৩১.২৮ পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’২০.৫২ পয়েন্ট কমে ১১৯১.৬৩ পয়েন্ট এবং ‘ডিএস–৩০’ সূচক ২৫.৫৫ পয়েন্ট কমে ১৯৪৮.৪৩পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪০৯.১৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরকার্যদিবসে লেনদেন হয়েছে ৬৭৬.৭৯ কোটি টাকা।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনেঅংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২টি কোম্পানির, বিপরীতে ৩৪৭ টিকোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আজকের লেনদেন নিয়ে টানা ৫ দিন ডিএসইর সূচক পতনে চলছে। আজ হঠাৎ করে ডিএসইর লেনদেনে খরা লেগেছে যেন। বিনিয়োগকারীদের প্রশ্ন এমন কি হলো যে এক ঝটকায় লেনদেন ৪০০ কোটির ঘরে চলে আসলো?
বাজার সংশ্লিষ্ট একজন অভিজ্ঞ বাজার বিশ্লেষকের মতে ক্যাপিটাল গেইন ইস্যুতে আজ লেনদেনের শুরু থেকেই আতঙ্কিত ছিল বিনিয়োগকারীরা,তাছাড়া সামনেই ৬ জুন বাজেট পেশ হবে,তাই এক শ্রেণির বাজারে বিনিয়োগ করা বড় বিনিয়োগকারীগণ সাইড লাইনে থেকে বাজার পর্যালোচনা করছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।