শেয়ার বাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ পর্ষদ সভা হবে। কোম্পানি চারটি হলো বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি ,অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিকন ফার্মাসিউটিক্যালস
কোম্পানিটির পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে, সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪, হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ন্যাশনাল পলিমার
কোম্পানিটির পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১0.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
অরিজা এগ্রো
এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
ন্যাশনাল লাইফ
কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।