অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি নামল। ঢাকার মানুষ যেন আনন্দে আত্মহারা। খুশিতে রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজে আনন্দ প্রকাশ করছে কেউ কেউ।
রাজধানীতে গত দুই দিন ধরে বাতাস থাকলেও গরম যেন কাটছিল না। বিভিন্ন স্থানে গুড়িগুড়ি বৃষ্টি হলেও অবশেষে আজ শুক্রবার ৯ ই জুন সকাল ১১ টার পরে ঝড়ো হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টিতে ভিজলো ঢাকা।
যদিও বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়, তবুও জনমনে ফিরেছে স্বস্তি।
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রামও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।