অর্থ লিপি

১৫ এপ্রিল ২০২৬ বুধবার ২ বৈশাখ ১৪৩৩

২৬ এর ৬ দিনে প্রবাসী আয় এলো ৭৭ কোটি ডলার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নতুন বছর ২০২৬ সালের প্রথম মাসের ছয় দিনেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৭৭ কোটি মার্কিন ডলার।

এতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ১২ কোটি ৮৩ লাখ ডলার।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৪৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসেবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরো বলেন, শুধু ৬ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭০৩ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

এদিকে, ২০২৪–২০২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।