অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

স্বর্ণের দাম আবারও বাড়ল,প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন করে প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, পরদিন বুধবার (২৩ জুলাই) থেকেই এই নতুন দাম কার্যকর হবে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ: ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ: ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ: ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

এর আগে সর্বশেষ ৭ জুলাই স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। চলতি বছরে এ নিয়ে ৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ২৮ বার দাম বেড়েছে এবং ১৫ বার কমেছে।

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে: ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা: ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকা, সনাতন পদ্ধতির রুপা: ১ হাজার ৭২৬ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।