অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

সুদানের ওমদুরমানে বিমান হামলায় অন্তত ২২ জন নিহত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সুদানের একটি শহরে একটি বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে সপ্তাহব্যাপী লড়াইয়ের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক হামলার মধ্যে একটি এটি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাজধানী খার্তুমের পার্শ্ববর্তী শহর ওমদুরমানের একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। এতে অনেক মানুষ হয়েছে। জাতিসংঘ তাৎক্ষণিক এ ঘটনার নিন্দা করেছে।

আবদেল-রহমান নামে এক বাসিন্দা বলেন, ‘শনিবার ভোরে সেনাবাহিনী আরএসএফের ওপর হামলা চালিয়েছিল। আরএসএফ আক্রমণকারী যুদ্ধবিমানগুলোতে বিমান বিধ্বংসী রাউন্ড গুলি ছুড়েছিল।’

আধাসামরিক বাহিনী আরএসএফ-এর দাবি, হামলায় ৩১ জন বেসামরিক লোক নিহত হয়েছে। ওমদুরমানে আবাসিক এলাকায় হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে তারা। শহরটিতে যুদ্ধরত দলগুলোর মধ্যে তীব্র লড়াই চলছে। সামরিক বাহিনী একটি গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন কেটে দেওয়ার চেষ্টা করেছিল বলে জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া লড়াইয়ে কমপক্ষে এক হাজার ১৩৩ জন নিহত হয়েছে। ২৯ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে। তাদের মধ্যে প্রায় সাত লাখ প্রতিবেশী দেশে পালিয়ে গেছে।

সূত্র: বিবিসি

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।