আজ মঙ্গলবার (১৭ ই মার্চ) সিরাজুল ইসলাম দুলালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।
সিরাজুল ইসলাম দুলাল রাজাপুর নিবাসী আবদুল মান্নান ডিলারের ৩য় সন্তান ও বরিশাল বাস মালিক সমিতির প্রেসিডেন্ট (স্বাধীনতা পূর্ব) মোহাম্মাদ আলী হোসেন তালুকদারের জামাতা।
তিনি অর্থ লিপি অনলাইন পোর্টাল সম্পাদকের ভগ্নিপতি।
তিনি ২০২০ সালের ১৭ই মার্চ রাত ৮ টায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
রাজাপুরে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ব্যক্তি জীবনে তিনি একজন সৎ ও নিবেদিত প্রান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর মতো সৎ ও ত্যাগী রাজনীতিবিদ সময়ের প্রয়োজন সব যুগ ধরে।
মরহুমের রুহের মাগফিরাত ও আত্মার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
