অর্থ লিপি

২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৮ আষাঢ় ১৪৩৩

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রাখছে সরকার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রাখছে সরকার, আগামী ছয় মাসের জন্য। ফলে বর্তমানে যে হারে মুনাফা দেয়া হচ্ছে, সেটিই বহাল থাকবে।

এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পরপর সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করে পুনর্নির্ধারণ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে সরকার মুনাফার হার কমানোর ঘোষণা দিয়েছিল। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগের হারই বহাল রাখা হয়।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) একটি পরিপত্র জারি করে বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয়পত্রের মুনাফার হার কিছুটা কমিয়েছিল। ওই পরিপত্রে উল্লেখ করা হয়, এরপর থেকে প্রতি ছয় মাস পরপর মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।

গত মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সঞ্চয়পত্রের বর্তমান মুনাফার হারই বহাল থাকবে। নতুন করে কোনো পুনর্নির্ধারণ করা হচ্ছে না।’

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।