দেশের উভয় শেয়ার বাজারের লেনদেন আগামী ৩ দিন বন্ধ থাকছে। আগামী রবিবার (১৭ই মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
জাতি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করবে। দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনটি উৎযাপন উপলক্ষে বন্ধ থাকবে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
এর আগে আগামীকাল ও পরশু শুক্রবার ও শনিবার পরায় ২ দিন সাপ্তাহিক ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটির ২ দিন পরে রবিবার (১৭ই মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন, দিনটি ঘোষিত সরকারি ছুটি। যার কারণে দেশে সরকারী ও বেশ কিছু বেসরকারি অফিসে টানা তিন দিন ছুটিতে যাচ্ছে।
এ কারণেই টানা তিন বন্ধ থাকবে দেশের উভয় শেয়ার বাজার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
টানা ৩ দিন বন্ধ থাকার পরে আগামী সোমবার (১৮ই মার্চ) স্বাভাবিক নিয়মেই দেশের উভয় শেয়ার বাজার, ব্যাংক ও অফিস আদালত খোলা থাকবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।