শেয়ার বাজারে সংশোধিত মার্জিন ঋণ বিধি চূড়ান্তকরণ ঘিরে গুজবের মধ্যে আতঙ্কিত নাহওয়ার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি বলেছে যে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বাজারকে অস্থিতিশীল করার জন্যে গুজব ছড়িয়ে আতঙ্কিত করার চেষ্টা করছে।
বিএসইসির মুখপাত্র আবুল কালাম গতকাল (২০ অক্টোবর) গনমাধ্যম কর্মীদের বলেছেন যে, শেয়ারবাজারের সকল অংশীদারদের মতামত এবং সুপারিশ বিবেচনা করে নতুন নিয়ম চূড়ান্ত করা হবে।
তিনি আরও বলেন, ‘নিয়মগুলি অনুমোদিত হওয়ার পরেও, বিভিন্ন আইনি প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য করার জন্য স্টেকহোল্ডারদের পর্যাপ্ত সময় দেওয়া হবে।’
তিনি আরও উল্লেখ করেন যে কোনও স্টেকহোল্ডার বা বিনিয়োগকারীকে ঝুঁকির মধ্যে ফেলা হবে না। তা সত্ত্বেও, একটি গোষ্ঠী গুজব ছড়িয়ে বাজারকে প্রভাবিত করার চেষ্টা করছে। কমিশন তদন্তকরছে কারা বাজারকে প্রভাবিত করছে, এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কমিশন সূত্রের মতে, নতুন নিয়মগুলি প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে এবং পুঁজিবাজার টাস্কফোর্স এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছ থেকে সুপারিশ পাওয়ার পর অনুমোদিত হবে। অনুমোদিত হলে, নিয়মগুলি প্রকাশ করা হবে, কিছু ক্ষেত্রে ছয় মাস থেকে এক বছরের রূপান্তরকাল কার্যকর করার অনুমতি দেওয়া হতে পারে।
নিয়ম চূড়ান্ত করার জন্য কমিশনের প্রতিশ্রুতি তুলে ধরে কালাম বলেন, ‘প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্টেক হোল্ডারদের কাছ থেকে অনেক সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে, অন্যদিকে টাস্কফোর্সের কিছু প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়নি।“
কমিশন বাজারে সুশাসন এবং স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দিচ্ছে,” তিনি আরও বলেন। “পুঁজিবাজারে আস্থা এবং স্বচ্ছতা পুনরুদ্ধারের জন্য সম্মতি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।“
উল্লেখ্য, সংশোধিত মার্জিন ঋণ বিধি চূড়ান্তকরণ নিয়ে উদ্বেগের মধ্যে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই ধারাবাহিক শেয়ারের দরপতন অব্যাহত ছিল।
তবে গতকাল গুঞ্জন ছিল সংশোধিত মার্জিন ঋণ বিধি বিভিন্ন আইনি প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য করার জন্য স্টেক হোল্ডারদের পর্যাপ্ত সময় দেওয়া হবে, যে কারণে গতকাল শেষ দিকে সূচক ইতিবাচক হয়ে ৬৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে গতকাল বাজার লেনদেন শেষ হয়েছিল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।