শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি জমি বিক্রির করার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানি জানিয়েছে যে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি–এর পরিচালনা পর্ষদ ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত তাদের সভায় রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবস্থিত একটি জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
আজ বুধবার কোম্পানির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে শেয়ারধারীদের জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ জানা গেছে।
কোম্পানিটি আরও জানিয়েছে যে,জমি বিক্রির প্রাপ্ত অর্থ ব্যাংক ঋণ পরিশোধ/সমন্বয়ের জন্য ব্যবহার করা হবে।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, কোম্পানির নামে থাকা রাজধানী ঢাকার পূর্বাচলে ১০ কাঠার বেশি জমি ৭ কোটি টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। সেই হিসাবে প্রতি কাঠা জমি ৭০ লাখ টাকার কমে বিক্রি করা হচ্ছে। কোম্পানিটি আরও জানিয়েছে, ৩ কোটি ২৯ লাখ টাকায় এই জমি কেনা হয়েছিল। ফলে পূর্বাচলের ১০ কাঠা জমি বিক্রি করে শেফার্ডের ৩ কোটি ৭১ লাখ টাকার বেশি লাভ হবে। অর্থাৎ কেনা দামের দ্বিগুণের বেশি লাভে এই জমি বিক্রি করা হচ্ছে। লাভের টাকাসহ জমি বিক্রির পুরো অর্থ ব্যাংকঋণ পরিশোধে ব্যয় করা হবে।
কোম্পানিটি আরও জানিয়েছে, দ্বিগুণ লাভে জমি বিক্রির এই সিদ্ধান্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএসেও ইতিবাচক প্রভাব ফেলবে।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ।কোম্পানিটি ১৫৪ কোটি টাকার মূলধনের । গত আগস্টের তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারের ৫১.৪৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা–পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭.২৮ শতাংশ,বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪.৭৯ শতাংশ শেয়ার ও ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৭.২৮ শতাংশ শেয়ার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।