দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি (CROWNCEMENT) নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ।
কোম্পানিটি জানিয়েছে যে, তারা ৩০ শে জুন ২০২৪ তারিখে সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ বিএফটিনের সাহায্যে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানিটি আরও জানিয়েছে যে, যে সব শেয়ারহোল্ডারের বিও হিসাবে ব্যাংক হিসাব নাম্বারের উল্লেখ নেই বা নাম্বারে ভুল আছে অথবা রাউটিং নাম্বার নেই কিংবা সেখানে দেওয়া তথ্য ত্রুটিপূর্ণ তাদের প্রাপ্য টাকা পেতে কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে, এমন খবর প্রকাশিত হবার পরে যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।