অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে আপত্তি নেই হোয়াইট হাউসের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় র‍‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আপত্তি নেই। তবে সে দেশের আইন মন্ত্রণালয়ের প্রক্রিয়া মেনেই এটি করা হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

গতকাল মঙ্গলবার (১৫ মে) এই মার্কিন প্রতিনিধির সঙ্গে নৈশভোজ শেষে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

দুদিনের সফরে এদিন সকালে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। প্রথম দিনই ব্যস্ত সময় পার করেন তিনি। বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন লু। পরে রাতে সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেন তিনি। এতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তারা।

সালমান এফ রহমান জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। জলবায়ু, বিদ্যুৎসহ কয়েকটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় দেশটি।

সালমান এফ রহমান বলেন, ‘নির্বাচনের আগে আমেরিকার সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে তাঁরাও কোনো কথা তোলেননি, আমরাও তুলিনি। আমরা চাচ্ছি, আমাদের সঙ্গে ওনাদের সম্পর্কটা যেন আরও ভালো হয়। তাঁরাও সম্পর্ক পুনর্গঠনে জোর দিয়েছেন।

ভিসানীতিসহ নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন কথা হয়নি জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘ভিসানীতি নিয়ে তাঁরাও কথা বলেনি, আমরাও কথা বলিনি। লু জানিয়েছেন, স্টেট বিভাগ থেকে বলা হয়েছে র্যাবের উন্নতি হয়েছে। স্যাংশন তুলে নেওয়া উচিত। হোয়াইট হাউস থেকেও বলা হয়েছে। আইন মন্ত্রণালয় নিয়ম মেনে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলেও আশা প্রকাশ করেন লু।

এছাড়া, গাজায় ইসরায়েলিদের গণহত্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বেগ মার্কিন এই প্রতিনিধির কাছে তুলে ধরা হয় বলেও জানান সালমান এফ রহমান।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।