অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

রোনালদোকে আরও একবার পিছনে ফেললেন মেসি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্ব ফুটবলে এ মুহূর্তেও যেন অচল বর্তমানে ক্রিস্টিয়ানোর রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথ ছাড়া। কখনো রোনালদো মেসিকে ছাড়িয়ে গড়ছেন রেকর্ড, আবার কখনো মেসি সেই রেকর্ড ভেঙে নতুন করে নাম লেখাচ্ছেন। দুইজন দুই প্রান্তে থাকলেও প্রতিযোগিতায় কমতি নেই।

গত শনিবার (২রা মার্চ) দিবাগত রাতে মেজর লিগ সকারের ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোল করে নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন মেসি।

আরও পড়ুন…

ডার্বি জিতলো মায়ামি, মেসি-সুয়ারেজের জোড়ায়

ইন্টার মায়ামির জার্সিতে জোড়া গোল করে লিগের খেলায় ৫৮৭ ম্যাচ থেকে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা এই কীর্তি ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে হটিয়ে। পর্তুগিজ তারকা লিগের ৬৫৪টি ম্যাচ খেলে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন।

তাতে মেসি ৬৭টি ম্যাচ কম খেলেই তা স্পর্শ করলেন। এছাড়া ফুটবল ইতিহাসে নন-পেনাল্টি গোলের দিক থেকে শীর্ষে উঠে এসেছেন মেসি। বর্তমানে ফুটবলের এই মহাতারকার ঝুলিতে রয়েছে ৭১৬টি নন-পেনাল্টি গোল। ১ গোল কম নিয়ে পেছনে পড়েছেন আল-নাসর তারকা রোনালদো।

তবে ক্লাব ও জাতীয় দলের সর্বমোট গোল মিলিয়ে এখনো পেছনে আছেন মেসি। ১২০৮ ম্যাচ খেলে ৮৭৭ গোল নিয়ে এখনো শীর্ষে সিআরসেভেন এবং ১০৫০ ম্যাচে ৮২৪ গোল নিয়ে তার পরে রয়েছেন মেসি।

আরও পড়ুন…

নিষিদ্ধ হলেন রোনালদো, মেসির নামে অশ্লীল অঙ্গভঙ্গি করে

এদিকে ক্লাবের জার্সিতে সব মিলিয়ে এখনো ৩১টি গোল বেশি রয়েছে পর্তুগিজ তারকার। মেসির ৮৭০ ম্যাচ থেকে গোলের সংখ্যা ৭১৮ এবং রোনালদোর ১০০৩ ম্যাচ থেকে ৭৪৯ গোল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।