মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) তার গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত ও সমৃদ্ধ করার চলমান অঙ্গীকারের অংশ হিসেবে চরকির সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব চুক্তি ঘোষণা করেছে।
এই অংশীদারিত্বের অংশ হিসেবে নতুন এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীরা চরকির তিন মাসের একটি সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপে নিবন্ধিত হওয়ার পরে ব্যবহারকারীরা চরকির বৈচিত্র্যময় কনটেন্ট লাইব্রেরির মাধ্যমে বিনোদনের একটি জগৎ উন্মোচন করতে সক্ষম হবেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও চরকির মধ্যে সম্প্রতি এমটিবির প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ও চরকির প্রধান নির্বাহী রেদোয়ান রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ ছাড়া এই অনুষ্ঠানে এমটিবির হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেন, হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন, খালিদ হোসেন ও হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খান এবং চরকির লিড মার্কেটিং অ্যান্ড গ্রোথ ফয়সাল মুজিব-উ-রহমান ও লিড সেলস আব্বাস উসমান রেজাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।