এশিয়া কাপকে সামনে রেখে ৩২ জনের স্কোয়াড নিয়ে শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প। যদিও এখনও এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হয়নি, তাই এই ফিটনেস ক্যাম্পটাকে গুরুত্বের সঙ্গেই নেওয়া হচ্ছে। এই ৩২ জন ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
আজ বৃহস্পতিবার (৩রা আগস্ট) ক্রিকেটারদের দিতে হচ্ছে ইয়ো ইয়ো টেস্ট। এই টেস্ট দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
৩২ জন ক্রিকেটারদের নিয়ে মিরপুরে চলছে প্রস্তুতি ক্যাম্প। গত কয়েকদিন ধরেই প্রস্তুতি ক্যাম্পে যারা রয়েছেন তারা নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। আর তাদের সঙ্গে রয়েছেন রিয়াদও। তিনিও নিজেকে ঝালিয়ে নিতে প্রস্তুতিতে নিজের ঘাম ঝরাচ্ছেন।
সবার সঙ্গে আজ মাহমুদউল্লাহও ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়ায় আপাতত কিছু খেলোয়াড় অনুশীলনে যোগ দিতে পারছেন না। সেই ক্রিকেটাররা ছাড়া আজ ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, ইয়াসির রাব্বি ও এবাদত হোসেনের মতো ক্রিকেটাররা।
৩২ জনের প্রস্তুতি ক্যাম্প থেকে ২০ কিংবা ২২ জন ক্রিকেটারকে চূড়ান্ত করবে বিসিবি এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য। যদিও তামিম ও মাহমুদউল্লাহ দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে এখনও শঙ্কা রয়েই গেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।