অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি (MERCANBANK) অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করবে,গতকাল অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ। ব্যাংকটির শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

মূলধন বৃদ্ধি সংক্রান্ত মার্কেন্টাইল ব্যাংকের মূল্যসংবেদনশীল তথ্যানুসারে, বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা, যা ১২০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। এটি বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হবে, যা ২০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। এজন্য ব্যাংকটির সংঘ স্মারক ও সংঘ বিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। ব্যাংকটির আসন্ন বার্ষিক সাধারণ সভায় এ-সংক্রান্ত বিশেষ প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।

উল্লেখ্য ২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসির (MERCANBANK) অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৫৫ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৪.৩১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬.০১, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩.৯০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫.৭৮ শতাংশ শেয়ার রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।