বেসিক ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হেলাল আহমেদ চৌধুরীকে। আজ সোমবার (৪ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই নিয়োগ দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হেলাল আহমেদ চৌধুরীকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ০৯.০৪.২০২৪ তারিখে জারিকৃত নীতিমালার ৪ (ক) নীতি ও ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩ (ক) ধারা অনুযায়ী বেসিক ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তবে সে জন্য তিনি যেকোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বিমা প্রতিষ্ঠানের পরিচালক থাকলে, তা থেকে পদত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নেওয়ার কথা বলা হয়েছে।
হেলাল আহমেদ চৌধুরীর বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানাতে বলা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।